বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ধর্ষণচেষ্টার অভিযোগে সৎবাবা গ্রেপ্তার নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে গাইবান্ধায় ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দিলেন এক কেন্দ্রের ২০ পরীক্ষার্থী বদলির ৮ দিন পরও বোদায় যোগদান করেননি বিতর্কিত সেই এসিল্যান্ড লালমনিরহাট টিটিসিতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন বোদায় ‘প্রক্সি শিক্ষক’ দিয়ে চলছে পাঠদান, বেহাল বিদ্যালয়ের পরিবেশ, স্থানীয়দের ক্ষোভ কক্সবাজার উখিয়ার বালুছড়ায় ১ লাখ ইয়াবাসহ আটক ১ পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত বাবা-মা
পঞ্চগড়ে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

পঞ্চগড়ে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। তিনি বলেন, “প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ সহায়ক উপকরণ তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।”

অনুষ্ঠানে ৩২ জন উপকারভোগীর মাঝে ট্রাইসাইকেল ৫টি, হুইলচেয়ার ২১টি, ওয়াকার ৩টি, অক্সিলারি ক্রাচ ২ জোড়া এবং এলবো ক্রাচ ১টি বিতরণ করা হয়।

এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, জেলা কালচারাল অফিসার জাকির হোসেন, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. দিপক কুমার রায়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com