বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ‎লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ‎ তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা তিস্তার পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত, ৮ হাজার পরিবার পানিবন্দী তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, আট দিনেও মেলেনি খোঁজ; বাবা-মায়ের আহাজারি ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক আর্জেন্টিনার খেলা দেখার সময় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে আহত ২০ জামায়াত এমপির বরাদ্দে প্রকল্প সভাপতি ভাগনে-ভগ্নিপতি বাজেট নয়, এটি প্রতারণার দলিল; নাহিদ ইসলাম একযোগে ডিআইজিসহ ২১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি
মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাটে জেলা ইউনিট কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় ‎

মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাটে জেলা ইউনিট কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় ‎

খাজা রাশেদ,লালমনিরহাট::মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের নঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের সাধারণ পাঠাগারের সভাকক্ষে জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু (গেরিলা লিডার ’৭১)-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।



‎উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,যুগ্ম- আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম এবং সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মেহেরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রশিদুল হক (হাতীবান্ধা),বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক (কালীগঞ্জ) ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের (আদিতমারী)।



‎অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, লালমনিরহাট বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ ড. এ এস এম মনওয়ারুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব সুজন, জাহাঙ্গীর আলম শহীন, মিলন পাটোয়ারি, হাসান উল আজিজ, তৌহিদুল ইসলাম লিটন, জিএস বাবু প্রমুখ।



‎আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু বলেন, গত ৫৪ বছরে দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ লেনদেনের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লক্ষাধিক ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে। এসব ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান আহ্বায়ক কমিটি ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কে সহযোগিতা করবে।



‎এ সময় তিনি আরও বলেন, বর্তমান কমিটির মেয়াদকালে উপজেলা ও ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এই আহ্বায়ক কমিটিতে শুধু রণাঙ্গনের প্রকৃত সশস্ত্র মুক্তিযোদ্ধারা অন্তর্ভুক্ত হবেন। যে সকল মুক্তিযোদ্ধা বিগত সরকারগুলোর আমলে দলিয়করনের মাধ্যমে মুক্তিযোদ্ধা তৈরি কিংবা তৈরিতে সহযোগিতা করেননি সর্বপরি তিনি কোন রানৈতিক দলের পদধারি ব্যক্তি এই সকল মুক্তিযোদ্ধা কোন কমিটিতে অন্তভূক্ত হতে পারবেন না। কেননা মুক্তিযোদ্ধা সংসদ নির্দলীয় ও নিরপেক্ষ একটি  সংগঠন।

‎উল্লেখ্য, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব সাদেক আহমেদ খানের যৌথ স্বাক্ষরে গত ১ সেপ্টেম্বর বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানুকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের অনুমোদন দেওয়া হয়।



‎অনুমোদিত কমিটিতে রয়েছেন— যুগ্ম আহ্বায়ক: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সদস্য সচিব: বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম, সদস্য: বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মেহেরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (পাটগ্রাম), বীর মুক্তিযোদ্ধা রশিদুল হক (হাতীবান্ধা), বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক (কালিগঞ্জ), বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের (আদিতমারী) ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুর রশিদ (লালমনিরহাট সদর)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com