বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরের গংগাচড়া ও লালমনিরহাটের কালীগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিল,৩১ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রংপুরের গংগাচড়া ও লালমনিরহাটের কালীগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিল,৩১ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক,লালমনিরহাট:: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‍্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ১০/০৯/২০২৫ তারিখ রাত ১০.১০ ঘটিকার সময় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গংগাচড়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত কাভার্ডভ্যান তল্লাশী করে ১৯৮ বোতল ফেন্সিডিল ও একটি কাভার্ডভ্যান জব্দসহ আসামী ১। আব্দুল মোতালেব @ শান্ত (২৫), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-মিয়াপুর, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী, ২। মোঃ ইসরাফিল (২৭), পিতা-মৃত নুর ইসলাম, সাং-মলিয়ারা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এবং ৩। আরিফ হাসান (১৮), পিতা-বাবলু পাটোয়ারী, সাং-বড় কাগনা, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে পৃথক আরও একটি অভিযানে ইং ১১/০৯/২০২৫ তারিখ রাত ০৩.১০ ঘটিকার সময় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন দলগ্রামস্থ ধৃত আসামী খিতিশ চন্দ্র রায় এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ৩০.০৫৪ কেজি গাঁজা জব্দসহ আসামী ১। খিতিশ চন্দ্র রায় (৪০), পিতা-শ্রী অশ্বিনী, মাতা-শান্তা রানী, ২। দ্বিপালী রাণী রায় (৩৮), স্বামী-খিতিশ চন্দ্র রায়, পিতা-পুলিন চন্দ্র রায় সর্ব ঠিকানা: সাং-উত্তর দলগ্রাম (পশুরডোবা), থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com