বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা ২০২৬ মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট
চরফ্যাশনে লঞ্চ ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে নেতাকর্মীদের বিক্ষোভ

চরফ্যাশনে লঞ্চ ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে নেতাকর্মীদের বিক্ষোভ

হাসান লিটন, ‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:: ‎ভোলার চরফ্যাশন উপজেলার চরকচ্ছপিয়া লঞ্চ ঘাটে ইজারাদারের লোকজনের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে মালামাল পরিবহনে অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করে যাত্রী, শ্রমিক ও স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।



‎বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ আইচা থানাধীন চরকচ্ছপিয়া লঞ্চ ঘাটে এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় নেতাকর্মী, শ্রমিক ও যাত্রীরা।

‎মিছিলে বক্তব্য দেন চরকচ্ছপিয়া মৎস্য ঘাটের সভাপতি ও চরমানিকা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আনসার উদ্দিন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হান্নান বেপারী, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক সরদার, ইউনিয়ন যুবদলের নেতা সেলিম, আব্বাস মুন্সী, ওয়ার্ড মৎস্য দল নেতা নোমান হাওলাদার এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।



‎বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চরকচ্ছপিয়া লঞ্চ ঘাটে ইজারাদারের পক্ষের কিছু ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা আদায় করছেন। এতে সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ ক্ষতির মুখে পড়ছেন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।



‎চরপাতিলার যাত্রী ফিরোজ অভিযোগ করেন, ঘাট টিকেটের জন্য ১০ টাকা নেওয়া হচ্ছে এবং এক ব্যাগ চাল নামানোর জন্য ২০ টাকা নেওয়া হচ্ছে।

‎ঢালচরের যাত্রী মো. সোহেল বলেন, প্রতিদিন ঘাট দিয়ে যাতায়াত করি, কিন্তু অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এটি এক ধরনের অন্যায়।


‎চরকুকরির শ্রমজীবী জহির হোসেন বলেন, আমরা কষ্ট করে মাল আনি, অথচ ঘাটে এসে দ্বিগুণ টাকা দিতে হয়।

‎অভিযোগের বিষয়ে আলাউদ্দিন চৌকিদার জানান, তিনি ঘাটের ইজারাদার নন; তার ছেলে ইজারাদারের পক্ষে কাজ করছেন। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী টোল আদায় করা হচ্ছে। আমাদের বিরুদ্ধে বিক্ষোভকারীরা মিথ্যা অভিযোগ তুলছে।



‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com