বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পে স্কেল ২০২৬: স্বস্তির বেতন, নাকি অর্থনীতির নতুন পরীক্ষা? আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত। লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ভজনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ, বিদায় নিলেন শিক্ষক আব্দুর রশীদ বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুল বুঝতে পেরে প্রাক্তন প্রধান শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের আকুতি: জেলা প্রশাসকের কাছে আবেদন পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা
এবার সহকর্মীকে নিয়ে পরী মণির গুঞ্জন

এবার সহকর্মীকে নিয়ে পরী মণির গুঞ্জন

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরী মণি। কখনো রহস্যময় স্ট্যাটাস, কখনো বা খোলামেলা মন্তব্য কিংবা ছবি পোস্ট করায় বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। এবারও ঠিক তেমনি এক চমক দিলেন পরী। সহকর্মী গোলাম হোসেনের সঙ্গে একটি ভিডিও শেয়ার করায় আবারও নতুন করে আলোচনার জন্ম দেন এই নায়িকা।

মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন পরী মণি। শেয়ারকৃত সেই ভিডিওতে দেখা যায়, ‘সহকর্মী ও কস্টিউম ডিজাইনার মো. গোলাম হোসেনের কাঁধে হাত রেখে হাসছেন ও পোজ দিচ্ছেন পরী। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সুরেলা সংগীত, আর ক্যাপশনে লিখেছেন, ‘ভাই’।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই পরীকে নিয়ে ট্রল করছেন নেটিজেনরা। অনেকে মন্তব্য করছেন, ‘ভাই ডাকার পরও এতটা ঘনিষ্ঠ পোজ কেন?’ কেউ কেউ আবার দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেছেন। যদিও এ বিষয়ে এখনো নীরবতা ভাঙেননি পরীমনি।

সহকর্মীর সঙ্গে পরীর এমন খুনসুটি নতুন কিছু নয়। এর আগেও গোলাম হোসেনের হাত আলিঙ্গনের ভঙ্গিতে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করেছিলেন এই নায়িকা এবং ক্যাপশনে লিখেছিলেন, হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি। সেই ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মধ্যে।

পরে এ প্রসঙ্গে পরী মণি বলেন, এটি শুধুই ভক্তদের চমক দেওয়ার জন্য করা একটি ‘প্র্যাংক’।

পরীমনির সহকর্মী এবং কস্টিউম ডিজাইনার হওয়ায় নায়িকা যেখানেই যান, সেখানেই উপস্থিত থাকেন গোলাম হোসেন। যার কারণে এমন ঘটনা বারবার আলোচনায় উঠে আসে সোশ্যাল মিডিয়ায়।

ছেলের জন্মদিনের জমকালো অনুষ্ঠানে সঙ্গী করে নাচ করা, সমুদ্রবিলাসে যাওয়া, এমনকি একসঙ্গে ছবি পোস্ট—সবখানেই নিয়মিত উপস্থিত থাকেন গোলাম হোসেন।

আর সে কারণেই হয়তো মুহূর্তেই আলোচনায় উঠে এসেছে এই ভিডিওটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com