বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কোনাবাড়ী ১২ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় থানায় মামলা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় থানায় মামলা

অনলাইন ডেস্ক::গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

শুক্রবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই মো. সেলিম।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জিএমপির উপ-কমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক তুহিন হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা হয়েছে।

নিহতের বড় ভাই বাসন থানায় মামলাটি দায়ের করেন বলে জানান রবিউল হাসান।

তিনি আরও জানান, ইতোমধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাদশা মিয়া নামে এক ব্যক্তি চান্দনা চৌরাস্তা মোড়ে এক নারীর সঙ্গে বিবাদে জড়ায়। বাদশা মিয়া নারীকে আঘাত কারার পর এক দল দুর্বৃত্ত ওই নারীর পক্ষ নিয়ে ধারালো চাপাতি হাতে বাদশা মিয়াকে আঘাত করে। এ সময় বাদশা মিয়া দৌড়ে পালিয়ে যায়। আর এ ঘটনাটি রাস্তার পাশ থেকে মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। সন্ত্রাসীরা তাকে ধাওয়া দেয়। তুহিন দৌড়ে পালাতে থাকে। সন্ত্রাসীরাও তুহিনের পিছু নিয়ে ধাওয়া করে। একপর্যায়ে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি দোকানের কাছে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তুহিনের মৃত্যু নিশ্চিত করে চলে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com