বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার কুড়িগ্রামে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস
সরকারি জমি দখল করতে গেলেন এনসিপি নেতার বাবা

সরকারি জমি দখল করতে গেলেন এনসিপি নেতার বাবা

অনলাইন ডেস্ক::সরকারি জায়গা দখল করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের রোষানলে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলার প্রধান সমন্বয়ক মো. রাসেল আহমেদের বাবা মো. হাসেম মোল্লা। শুক্রবার (১ আগস্ট) সকালে ঢাকার দোহারের জয়পাড়া বাজারে এ ঘটনা ঘটে।

বাজার পরিচালনা কমিটির সদস্যরা জানান, হাসেম মোল্লা গরুর হাটের এক শতাংশ সরকারি জায়গা বেড়া ও টিন দিয়ে ঘিরছেন। এই খবর পেয়ে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

এ সময় হাসেম মোল্লা উত্তেজিত হয়ে বাজার কমিটিকে দেখে নেওয়ার হুমকি দেন। এতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হন। তারা দখলকৃত জায়গা থেকে অবিলম্বে বেড়া তুলে ফেলার দাবি জানান। পরে দখলকৃত অংশ থেকে বেড়া সরিয়ে ফেলেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম কুদ্দুস জানান, এনসিপি নেতার বাবার এই দখল কার্যক্রম কাম্য নয়। অন্যান্য ব্যবসায়ীরাও একইরকম ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, গত ৫ আগস্টের পর থেকেই হাসেম মোল্লা সরকারি সম্পত্তি দখলে মনোযোগী ছিলেন।

এ বিষয়ে হাসেম মোল্লা জানান, এই জমি তিনি রেকর্ডের মাধ্যমে কিনেছেন।

তবে মালিকানা প্রমাণের কোনো কাগজপত্র দেখতে পারেননি তিনি।

এ বিষয়ে এনসিপি নেতা রাসেল আহমেদ জানান, তিনি ঘটনার বিষয়ে অবগত হয়েছেন এবং কাগজপত্র যাচাই করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com