বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বিবিসি বাংলাকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহদীর লিগ্যাল নোটিস জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড,‎ দরিদ্র পরিবারের মুখে হাসি প্রাথমিক বৃত্তিতে ৮০–২০% কোটা: মেধার স্বীকৃতি নাকি শিক্ষাক্ষেত্রে নতুন বৈষম্যের সূচনা? ‎কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন লালমনিরহাটে জামিনের পর ডিবির হাতে আ/ট/ক আ. লীগ নেতা, আবারও পেলেন জামিন জীবিত থাকা সত্ত্বেও এনআইডিতে মৃত চরফ্যাশনের ইসমাইল ‎ নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট, জামাতা ও তার বাবা আটক
ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন, পারিবারিক বিরোধে রক্তাক্ত সুন্দরগঞ্জ

ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন, পারিবারিক বিরোধে রক্তাক্ত সুন্দরগঞ্জ

নিহত পরিবারের আর্তনাদ

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে ভাতিজার ছুরিকাঘাতে জিয়ারুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা (মাঝবাড়ি) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

আরো পড়ুন: গাইবান্ধায় এসএসসিতে ফেল করে গলায় ফাঁস তিন ছাত্রীর, বাঁচলেন একজন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ইব্রাহিম আলীর ছেলে সাইফুল ইসলাম (২২) রাতের আঁধারে চাচা জিয়ারুল ইসলামের ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে বাম পাশে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জিয়ারুলকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী আছমা বেগম (৩৫) ও ছেলে মো. ইসমাইল হোসেন (১৭)–কেও ছুরিকাঘাত করে সাইফুল। তাদের দুইজনকেই গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ইব্রাহিম আলী তার মা নছিরন বেওয়াকে গালিগালাজ করেন। বিষয়টি নিয়ে ছোট ভাই জিয়ারুল প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ইব্রাহিমের ছেলে সাইফুল ধারালো ছুরি নিয়ে হামলা চালায়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত সাইফুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রাশেদ/প্রবা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com