বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দক্ষিণ আইচা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা ২০২৬ মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি
জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নাঈম (১৪) নামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি আব্দুস ছালাম। জানা যায়, নিহত নাঈম (১৪) ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল খালেকের ২ ছেলের মধ্যে নাঈম ছোট। শুক্রবার দুপুর ১২টায় বাড়ির পাশে জাম পাড়ার জন্য গাছে ওঠে নাঈম। এক পর্যায়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ওসি আব্দুস ছালাম বলেন, জাম গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com