বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কাশিমপুরে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পরে নিখোঁজ ১ জন কুড়িগ্রামে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার আদিতমারীতে দুলাভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রা’ণ গেল শ্যালিকার ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প চারটি পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন, নিঃস্ব চাষি হারানো ঐতিহ্যের খোঁজে সুন্দরগঞ্জে ব্যতিক্রমী ঈদ উৎসব ব্রাজিল ভক্তদের মোটর র‍্যালিতে আর্জেন্টিনা ভক্তদের 7UP বিতরণ গাইবান্ধায় চামড়ার বাজারে ধস, শত শত চামড়া ফেলে গেলেন ব্যবসায়ীরা কালিয়াকৈরে “ঈদের তিন দিন পার হলেও মহাসড়ক থেকে অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচের পূর্ণমিলনী ২০২৬ অনুষ্ঠিত
মোটরসাইকেল কেনার একমাসের মাথায় চুরি,২ জনের নামে থানায় মামলা দায়ের

মোটরসাইকেল কেনার একমাসের মাথায় চুরি,২ জনের নামে থানায় মামলা দায়ের

কেফায়েত উল্লাহ,নিজস্ব প্রতিবেদক:: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের পরিত্যক্ত স্টেশনের টিনের চালের নিচ থেকে এই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

সোমবার ( ১৯ মে ) আনুমানিক সন্ধা ৭ ঘটিকায় পরিত্যক্ত স্টেশনের নিচে চালার নিচে লক করে রেখে জিরো পয়েন্ট থেকে ঘুরে এসে তার রেখে যাওয়া মোটরসাইকেলটি আর দেখতে পায় না।

চুরি যাওয়া মোটরসাইকেলটি কালো রঙের ১৫৫ সিসি সুজুকি জিক্সার গাড়ি যার ইঞ্জিন নং BGA5-270442,চেচিস নং-RMBLED13F-169480 যাহার বাজার মূল্য ২,৮০,০০০/ ( দুই লক্ষ আশি হাজার) টাকা।

মোটরসাইকেল চুরির ঘটনায় জাওয়াদ বাদী হয়ে ০২ জনের নামে উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় এজাহার দায়ের করেন।

এজাহারে উল্লেখিত আসামিরা হলেন, মৃত আব্দুল মিয়ার ছেলে জীবন (৪০) মৃত মোজাহার আলীর ছেলে মোঃ আশরাফুল (৪২), সর্ব সাং মোগলহাট, ০৩ নং ওয়ার্ড থানা ও জেলা -লালমনিরহাট।

এযহার ও ভুক্তভোগী থেকে জানা যায়, উল্লেখিত বিবাদীগণ মোটর সাইকেলের তালা ভেঙ্গে দ্রুত পালানোর জন্য ঘটনাস্থল ত্যাগ করেন।

উক্ত ঘনটায় জীবন ও আশরাফুল বলেন,তারা দুইজন একসাথেই এলাকা থেকে দূরে একটি অনুষ্টানে ছিলন।উক্ত ঘটনায় জীবন ও আশরাফুলকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলেও দাবি তাদের।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নূরনবী বলেন, মামলাটি নথিভুক্ত হয়েছে। আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলোমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com