বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
যশোরে ১২টি স্বর্ণের বারসহ একজন আটক

যশোরে ১২টি স্বর্ণের বারসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক:: যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১২টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১ জুন) সকাল ৮টা ৩০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করে।

আটককৃত স্বর্ণের ওজন ১.৩৯৭ কেজি এবং বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা। আটক ব্যক্তির নাম লিটন রায় (৫০)। ঢাকা শাখারী বাজার এলাকার মধুসূদন রায়ের ছেলে।

বিজিবি সূত্র জানায়, লিটন রায় তার জুতার সোলের মধ্যে কৌশলে স্বর্ণের বারগুলো লুকিয়ে বহন করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, স্বর্ণগুলো ঢাকার শাখারী বাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। তার লক্ষ্য ছিল এগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করা।

আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানি মালামাল আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার রয়েছে। এই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন সাফল্যের সঙ্গে বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com