বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা পঞ্চগড়ে স্কুলছাত্রী ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি
রাজশাহীতে মে মাসে ১৪ নারী-শিশু নির্যাতনের শিকার ঘটনা

রাজশাহীতে মে মাসে ১৪ নারী-শিশু নির্যাতনের শিকার ঘটনা

রাজশাহী প্রতিনিধি :রাজশাহী জেলায় চলতি বছরের মে মাসে নারী ও শিশু নির্যাতনের ১৪টি উদ্বেগজনক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার লফস।

সংস্থাটি বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতি মাসে এ ধরনের ঘটনার পরিসংখ্যান প্রকাশ করে আসছে।

লফস-এর তথ্য অনুযায়ী, মে মাসে রাজশাহীতে নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের মধ্যে রয়েছে আত্মহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন ও হত্যা চেষ্টার মতো জঘন্য অপরাধ।

সংস্থাটি মনে করে, এই অঞ্চলে নারী ও শিশু নির্যাতনের মাত্রা উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যৌতুক, পরকীয়া, পারিবারিক কলহ ও প্রেমঘটিত সমস্যাগুলোকে এসব ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে তারা।

মে মাসের ঘটনার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো-হত্যা চেষ্টার শিকার নারী ১ জন, ধর্ষণের পর হত্যা নারী ১ জন, ধর্ষণ ১ শিশু ও ২ নারী, গণধর্ষণ ১ শিশু, আত্মহত্যা ১ শিশু ও ৩ নারী, নির্যাতন ৩ নারী, অপহরণ ১ শিশু।

বিষয়ভিত্তিক কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা মধ্যে, বাগমারায় বিলকিস নাহার (২৬), নাসিমা বেগম (৪০) ও তানজিলা বেগম (৭০) আত্মহত্যা করেছেন।

পুঠিয়ায় সূর্য বেগম (৬০)-কে ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। নগরীতে মুরসালিনা খাতুন (২৮) নামের এক নারী বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছেন। দূর্গাপুর ও বাঘমারায় দুই শিশুকে ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা ঘটেছে।টিউশন ফি না দিতে পারায় এক শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ রয়েছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, “প্রকাশিত ঘটনাগুলোর বাইরেও বহু নির্যাতনের ঘটনা সমাজে ঘটছে, যা সংবাদমাধ্যমে আসে না বা প্রমাণের অভাবে আড়ালেই থেকে যায়। এ বাস্তবতা অত্যন্ত হতাশাজনক।

তিনি বলেন, “নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে অপরাধীরা আরও উৎসাহিত হবে এবং পরিস্থিতির আরও অবনতি ঘটবে।”

লফস সংস্থা সকল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com