বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস ‎একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ, বাড়িছাড়া হয়ে মানবেতর জীবন রংপুরের তারাগঞ্জে প্রেম করে বিয়ে, বাবার বাড়িতে গিয়ে শিকলবন্দী কিশোরী কলেজে হাঁটুপানি, এবার পা তুলে দিলেন অনার্সের ফাইনাল পরীক্ষা
ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী দীপিকা

ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী দীপিকা

বিনোদন ডেস্ক:: বলিউড অভিনেত্রী দীপিকা কক্কর লিভার ক্যানসারে আক্রান্ত। দ্বিতীয় ধাপে তার ক্যানসার ধরা পড়েছে। ইনস্টাগ্রামে তার শারীরিক অবস্থার কথা নিজেই জানিয়েছেন তিনি।

দীপিকা কক্কর জানান, বিগত কয়েক সপ্তাহ তাদের জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে একটি ছিল। ঘটনার ধারাবাহিকতা তুলে ধরে অভিনেত্রী লিখেছেন, ‘আপনারা সবাই জানেন যে গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল আমার পেটের উপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে যাই তারপর তারা লিভারে টেনিস বলের আকারের একটি টিউমার খুঁজে পায় এবং এখন টিউমারটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যানসার)।’

দীপিকার কথায়, ‘আমি ইতিবাচক এবং দৃঢ় প্রতিজ্ঞ যে আমি এর মুখোমুখি হব এবং আরও শক্তিশালী হয়ে বের হতে পারব ইনশাআল্লাহ! আমার পুরো পরিবার আমার পাশে আছে এবং আপনাদের সবার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা আসছে, তা আমাদের যাত্রা আরও সহজ করে তুলবে। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’


কয়েক দিন আগেই ইউটিউব চ্যানেলে শোয়েব ও দীপিকা তাদের স্বাস্থ্য নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন। তারা জানিয়েছিলেন যে, এই সপ্তাহে যে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে কারণ দীপিকার জ্বর এখনও পুরোপুরি কমেনি।

দীপিকা বলেছিলেন যে চিকিৎসকরা তাদের আশ্বাস দিয়েছিলেন যে টিউমারটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পর তিনি সুস্থ হয়ে উঠবেন। দুজনেই ভক্তদের কাছে প্রার্থনা এবং শুভকামনা চেয়েছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com