বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বিবিসি বাংলাকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহদীর লিগ্যাল নোটিস জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড,‎ দরিদ্র পরিবারের মুখে হাসি প্রাথমিক বৃত্তিতে ৮০–২০% কোটা: মেধার স্বীকৃতি নাকি শিক্ষাক্ষেত্রে নতুন বৈষম্যের সূচনা? ‎কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন লালমনিরহাটে জামিনের পর ডিবির হাতে আ/ট/ক আ. লীগ নেতা, আবারও পেলেন জামিন জীবিত থাকা সত্ত্বেও এনআইডিতে মৃত চরফ্যাশনের ইসমাইল ‎ নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট, জামাতা ও তার বাবা আটক
কুড়িগ্রামে বিএনপি নেত্রীর নির্দেশে স্কুল মাঠে পশুর হাট

কুড়িগ্রামে বিএনপি নেত্রীর নির্দেশে স্কুল মাঠে পশুর হাট

নিজস্ব প্রতিবেদক :: কুড়িগ্রামের চিলমারীতে বিএনপি নেত্রীর নির্দেশে নিয়মনীতির তোয়াক্কা না করেই চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে পশুর হাট বসিয়েছেন। তবে, প্রশাসনের পক্ষ হতে কোনো ধরনের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন ইউএনও সবুজ কুমার বসাক।

হাট ইজারাদার বিএনপি নেত্রীর নাম জেয়ারা খাতুন রুজি। তিনি বিএনপির উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি একটি সরকারি স্কুলে শিক্ষকতাও করছেন বলে জানা গেছে।

বুধবার (২৮ মে) দুপুরের দিক সরেজমিনে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, স্কুলের প্রধান ফটকে গেট সাজানো হয়েছে। এরপর মাঠের একপাশে পশু বেধে রাখার জন্য মাঠে খুটি বসানো হয়েছে।

সূত্র বলছে, প্রতি বছর নিয়মনীতি তোয়াক্কা না করেই সরকারি কলেজ মাঠে পশুর হাট বসানো হত। তবে এবার কলেজ মাঠে হাট না বসলেও ইজারাদার হাট বসিয়েন চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে।


এনিয়ে ফেসবুকে জেআর আমিন জিয়া আইডি থেকে মন্তব্য করেছেন, ‘কোরবানির পশুর হাট স্কুল কলেজে কেন??পর্যাপ্ত ফাঁকা জায়গা আছে উপজেলা পরিষদ নতুবা পশু হাসপাতাল চত্বরে বসানো হোক। না কি বলেন?’

হাট ইজারাদার বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজি বলেন, ‘সাক্ষাৎতে কথা বলতে হবে রাফি সাহেব; না বললে বুঝবেন না।’ অনুমতির বিষয় জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান এই নেত্রী।

চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু বলেন ‘আমি হাট বসানোর অনুমতি দেই নাই, এবিষয়ে ইউএনও মহোদয়ের কাছে গেলে তিনি হ্যা ও না কিছুই বলেন নাই।’

এবিষয়ে ইউএনও সবুজ কুমার বসাক বলেন, ‘পশুর হাট বসানোর জন্য কোনো ধরনের আবেদন পাইনি এবং হাট বসানোর অনুমতিও দেয়া হয়নি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com