বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস সেলিম রেজা, নিরাপত্তায় স্বস্তি কঞ্চিবাড়িবাসীর শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও বাকি ২ দাবিতে অনড় সিজেপি নেতা অভিজিৎ টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
রাতের আঁধারে কৃষকের অর্ধ শত গাছ কেটে ফেলার অভিযোগ

রাতের আঁধারে কৃষকের অর্ধ শত গাছ কেটে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :; বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে কৃষকের অর্ধ শত ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। দুই বছর বয়সী এসব গাছ কেটে ফেলায় কৃষক পুলিন দেবের অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গত মঙ্গলবার রাতে বাঁশখালী পৌরসভার ৮নং ওয়ার্ড কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গাছের সাথে এ কেমন শত্রুতা! তা নিয়ে এলাকায় তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় দিলীপ দেবের নেতৃত্বে কতিপয় ব্যক্তি রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলেন বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থরা। পুলিন দেব ওই এলাকার যতিন্দ্র মোহন দেবের ছেলে।

এলাকাবাসী জানান, পুলিন দেবের সাথে ওই এলাকার দিলীপ দেবের মামলা মোকদ্দমা চলছিল। এর জের ধরেই গত মঙ্গলবার রাতে দিলীপ দেবের নেতৃত্বে লোকজন গাছগুলো কেটে সাবাড় করে দেন। খবর পেয়ে তিনি বাঁধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করেন দিলীপ দেব।

পুলিন দেব জানান, দিলীপ দেব আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে বিগত সময়েও তাকে নির্যাতন ও মামলা মোকদ্দমায় জড়িয়ে হয়রানি করেন। বর্তমানেও তাকে জুলুম নির্যাতন ও হয়রানি করছে। সম্পত্তি আত্মসাৎ করার জন্যই দিলীপ দেব ও তার লোকজন ফলজ ও বনজ গাছ কেটে এই অত্যাচার চালিয়েছে বলে দাবী করেন পুলিন দেব।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, গাছ কাটার বিষয়ে কেউ অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com