কেফায়েত উল্লাহ্, লালমনিরহাট :: ইজতেমা ময়দানে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন লালমনিরহাটের যমুনা ক্লিনিকের পরিচালক আলহাজ উদ্দীন

বিশ্ব ইজতেমায় আগত দূর-দূরান্তের হাজারো মুসল্লির কথা চিন্তা করে তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের ব্যবস্থা করেছেন। ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি তাঁর এই নিঃস্বার্থ ভালোবাসা ও সেবামূলক কার্যক্রম ইজতেমা প্রাঙ্গণসহ নেটদুনিয়ায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
মানবতার সেবায় এমন মহৎ উদ্যোগ সত্যিই অনুকরণীয়।

এবিষয়ে যমুনা ক্লিনিকের পরিচালক আলহাজ উদ্দীন বলেন, “মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। বিশ্ব ইজতেমায় দূর-দূরান্ত থেকে আসা হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের সামান্যতম উপকার করতে পারাটাই আমার জন্য অনেক বড় পাওয়া এবং পরম সৌভাগ্যের বিষয়। সম্পূর্ণ মানবিক দায়বদ্ধতা ও ভালোবাসা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও যমুনা ক্লিনিকের পক্ষ থেকে অসহায় ও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
Leave a Reply