বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
স্ত্রীকে নৃশংসভাবে খুন করে দুই কন্যাকে আছড়ে হত্যাচেষ্টা

স্ত্রীকে নৃশংসভাবে খুন করে দুই কন্যাকে আছড়ে হত্যাচেষ্টা

কুষ্টিয়া প্রতিনিধি:: কুষ্টিয়া শহরের হরিশঙ্করপুর এলাকায় পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে মামুন নামে এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই যুবক তার নিষ্পাপ দুই শিশুকন্যাকে আছড়ে হত্যাচেষ্টার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। মামুন ও তার দুই শিশুকন্যা আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় মঙ্গলবার রাত ৮টার দিকে কুষ্টিয়া শহরের হরিশঙ্করপুর এলাকার নবিউলের ছেলে রঙ মিস্ত্রি মামুনের সঙ্গে তার স্ত্রী মেঘলা খাতুনের পরকীয় সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মামুন তার স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে মামুন তার দুই শিশু কন্যা কুলসুম ও জান্নাতকে আছড়ে গুরুতর আহতের পর নিজে বটি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে মামুনের স্বজন ও স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে ভর্তি করে। অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের সময় স্ত্রী মেঘলা খাতুন মারা যান। মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছে মামুন ও তার দুই কন্যা।

কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিব হাসান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মেঘলা খাতুনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন দুই শিশুর মধ্যে জান্নাতের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, কুষ্টিয়া শহরের হরিশঙ্করপুর এলাকায় মামুন নামে এক যুবক তার নিজ বসতঘরে মেঘলা নামে তার স্ত্রী এবং দুই কন্যা সন্তানকে কুপিয়ে ও আছড়ে রক্তাক্ত জখম করে মামুন নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন মামুনের স্ত্রী মেঘলা খাতুন মারা যান। তবে দুই শিশুর অবস্থাও সংকটাপন্ন বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com