বিজ্ঞাপন:
       
পঞ্চগড়ে ‘মানবিক পরিবার’-এর উদ্যোগে নতুন ঘর পেলেন সালমা, চোখের পানিতে প্রকাশ করলেন কৃতজ্ঞতা

পঞ্চগড়ে ‘মানবিক পরিবার’-এর উদ্যোগে নতুন ঘর পেলেন সালমা, চোখের পানিতে প্রকাশ করলেন কৃতজ্ঞতা

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: :: দীর্ঘ ২৫ বছরের ভাড়াবাসার জীবন শেষে অবশেষে নিজের মাথা গোঁজার ঠাঁই পেলেন পঞ্চগড়ের অসহায় সালমা বেগম। ১৮ সদস্যের মানবিক সংগঠন ‘মানবিক পরিবার’-এর উদ্যোগে নির্মিত নতুন ঘর বুঝে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। নতুন ঘর পেয়ে তাঁর চোখে দেখা যায় আনন্দের অশ্রু।


সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকায় আনুষ্ঠানিকভাবে সালমা বেগমের হাতে নতুন ঘরটি বুঝিয়ে দেওয়া হয়।

সালমা বেগম দীর্ঘ ২৫ বছর ধরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। হোটেলে কাজ করে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে চলে তাঁর সংসার। স্বামী অন্যত্র বিয়ে করে আলাদা হয়ে যাওয়ায় সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে কঠিন জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি।


এমন পরিস্থিতিতে তাঁর কষ্টের কথা জানতে পেরে পাশে দাঁড়ায় ‘মানবিক পরিবার’। সংগঠনটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মাণ করা হয় একটি বসতঘর। অবশেষে সেই ঘর বুঝে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি সালমা বেগম। নতুন আশ্রয় পেয়ে চোখের পানিতে প্রকাশ করেন নিজের অনুভূতি ও কৃতজ্ঞতা।

জানা গেছে, ‘মানবিক পরিবার’ সংগঠনটির প্রতিষ্ঠাতা রত্না আক্তার। ১৮ সদস্যের এই টিম দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র, অসুস্থ শিশু ও বয়স্ক মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী এবং মানুষের কাছ থেকে ১০-২০ টাকা করে ছোট ছোট অনুদান সংগ্রহ করে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন।

এ ছাড়া সংগঠনটির মানবিক কার্যক্রমে নিয়মিত আর্থিক সহযোগিতা করে আসছেন মলি চা ফ্যাক্টরির চেয়ারম্যান মিজানুর রহমান মিঠু। তাঁর মতো সহযোগীদের আর্থিক সহায়তায় সংগঠনটির বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।


দীর্ঘদিনের অনিশ্চয়তা আর ভাড়াবাসার জীবন পেরিয়ে এবার সন্তানদের নিয়ে নিজের ঘরে থাকার স্বপ্ন পূরণ হলো সালমা বেগমের। ১৮ সদস্যের একটি ছোট সংগঠনের সম্মিলিত প্রচেষ্টা যে একটি অসহায় পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে, সালমা বেগমের নতুন ঘর তারই এক মানবিক দৃষ্টান্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com