বিজ্ঞাপন:
       
পঞ্চগড়ে ফরহাদ হোসেন আজাদ ও সারজিস আলমের উপস্থিতিতে ‘দৈনিক পঞ্চগড় খবর’-এর উদ্বোধন

পঞ্চগড়ে ফরহাদ হোসেন আজাদ ও সারজিস আলমের উপস্থিতিতে ‘দৈনিক পঞ্চগড় খবর’-এর উদ্বোধন

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে পত্রিকাটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।


দৈনিক পঞ্চগড় খবরের সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা মো. ইকবাল হোসাইন এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল।

এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। এ ছাড়া স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।


নতুন এই পত্রিকার যাত্রার মধ্য দিয়ে পঞ্চগড়ের স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনমানুষের কথা আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com