বিজ্ঞাপন:
       
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মেয়ের পর চিকিৎসাধীন মারা গেলেন মা

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মেয়ের পর চিকিৎসাধীন মারা গেলেন মা

ডেস্ক রিপোর্ট :: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় সাত বছরের মেয়ে মনিকার মৃত্যুর পরের দিন মারা গেলেন তার মা আদুরী রাণী (৩৫)।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বিদ্যাকানন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিকা সদর উপজেলার ত্রিমোহনী এলাকার অনন্ত কুমার ও আদুরী রাণীর মেয়ে। সে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিকা তার মা আদুরী রাণীর সঙ্গে লালমনিরহাটের বড়বাড়ীতে নানাবাড়িতে ছিল। সোমবার বাবা অনন্ত কুমার তাদের নিয়ে বেলগাছা ইউনিয়নের মুক্তারাম এলাকায় বাড়ি ফিরছিলেন। পথে কাঁঠালবাড়ী এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে মনিকাসহ অটোরিকশার চার যাত্রী আহত হন।


স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত আদুরী রাণী, অনন্ত কুমার ও অটোরিকশাচালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com