বিজ্ঞাপন:
       
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে

বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে

স্টাফ রিপোর্টার :: ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে ৭৫ বছর বয়সী মা সাতেরা বেগমকে হত্যার অভিযোগ উঠেছে তার ২৬ বছর বয়সী মেয়ে রানুর বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত রানু মানসিক প্রতিবন্ধী।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পূর্ব চন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাতেরা বেগম ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। এ সময় অবরুদ্ধ পরিবারের অন্য সদস্যদেরও উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, মেয়েটির মানসিক সমস্যা রয়েছে বলে মনে হয়েছে। ইতোমধ্যে তাকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১০ মে দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারিন্টেন্ডেন্ট বাড়িতে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান লাকি বেগম (৪০) নামে এক মা। এ ঘটনায় গুরুতর আহত হন তার স্বামী ও মেয়ে। পরে অভিযুক্ত ছেলে রাফিকে (২১) স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com