বিজ্ঞাপন:
       
বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চাকা লাইনচ্যুত, ৩ ঘন্টা ধরে চলাচল বন্ধ; চালক ও গার্ডকে পেটালেন যাত্রীরা

বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চাকা লাইনচ্যুত, ৩ ঘন্টা ধরে চলাচল বন্ধ; চালক ও গার্ডকে পেটালেন যাত্রীরা

ডেস্ক রিপোর্ট :: রংপুরের বদরগঞ্জে একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে মাটিতে পড়ে গেছে। এতে কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার ১৩নং রেলঘুন্টির মেইন পয়েন্ট পার হওয়ার পর ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন যাত্রী ট্রেনের চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলুল হককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ট্রেনে থাকা কয়েকজন যাত্রী জানান, ১৩ নং রেলঘুন্টির মেইন পয়েন্ট পার হওয়ার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন। পরে দেখা যায়, ট্রেনটির চারটি চাকা রেললাইন থেকে মাটিতে পড়ে গেছে।


ট্রেনের পরিচালক বজলুল করিম বলেন, মেইন সিগন্যাল পার হওয়ার পর ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ট্রেনের ব্রেক করা হয়। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী চালককে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে চালক ও গার্ডকে মারধর করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি বেগতিক দেখে চালক রফিকুল ইসলাম ট্রেন থেকে নেমে যান।

তিনি জানান, ট্রেন থামানোর পর স্থানীয় কয়েকজন তাকে মারধর করেন। দুর্ঘটনার ক্ষেত্রে তার কোনো দায় নেই বলেও দাবি করেন তিনি।

বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ইমরুল কাইস বলেন, আন্তঃনগর ট্রেনটি সান্তাহার থেকে ছেড়ে আসে। ট্রেনটিকে লাইন ক্লিয়ার দেওয়া হয়েছিল এবং সিগন্যালও যথাযথভাবে দেওয়া হয়। মেইন লাইনের পয়েন্টও ঠিক ছিল। পয়েন্ট পার হওয়ার পর ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়।


তিনি বলেন, বর্তমানে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ ঘটনায় রমনা নামের একটি ট্রেনের চলাচলও সাময়িকভাবে বন্ধ রয়েছে। দুর্ঘটনার পর লাইন স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে ঠিক কী কারণে ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com