ডেস্ক রিপোর্ট :: রাজধানীর পুরাতন রমনা থানার সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে এ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে পুরাতন রমনা থানার সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমে বলেন, থানার সামনের সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply