বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে বিষাক্ত বর্জ্যে ২ লাখ টাকার মাছ নিধন, বিবাদীর হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার​ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন “নতুন ভবন চকচকে হলে কী হবে, ভেতরে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ ফায়ার সিলিন্ডার অথচ কতৃপক্ষের নেই কোন নজর পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যায় মৃত্যু-দুই আসামি গ্রেপ্তার মাহিগঞ্জ পরেশ নাথ মন্দিরের সাধারণ সভায় সভাপতি রবি, সম্পাদক বিশ্বজিৎ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার জরুরি পারাপারে স্পিডবোটে বাধা দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে হাজারো যাত্রী লালমনিরহাটে দুই মন্ত্রীর সামনেই বিএনপির দুই গ্রুপের মারামারি, আহত ৫ লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ

আশরাফুল হক, লালমনিরহাট।। লালমনিরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের ছেলে অয়ন জ্যোতি রায় (৩৯)।

অভিযোগ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের সঙ্গে একই এলাকার বিবাদী যিতীন্দ্রনাথ বর্মনের ছেলে অনিমেষ বর্মন (২৮), মৃত মহিম চন্দ্রের ছেলে যিতীন্দ্রনাথ বর্মন (৬০) ও যিতীন্দ্রনাথ বর্মন (৬০) এর ছেলে অর্জুন বর্মন (৩০) এবং মৃত কৃষ্ণ গোপাল রায়ের ছেলে মিত্র বরুন রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিবাদীগণ পূর্বের কলহের জের ধরে হাতে লাঠি, লোহার রড ও ধারালো ছোরা নিয়ে বসত বাড়ির বাহির উঠানে অনধিকারভাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় অয়নের পিতা বীর মুক্তিযোদ্ধা গোকুল রায় বাড়ি থেকে বের হয়ে গালিগালাজ করতে নিষেধ করলে তাকে
হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। মারপিটের একপর্যায়ে গোকুল রায় মাটিতে পড়ে গেলে বিবাদীগণ তার বুকের ওপর বসে দুই হাত দিয়ে গলা টিপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টাও করেন।


পরে আহত গোকুল রায়কে স্থানীয়দের সহায়তায় অটোযোগে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। যার রেজি: নং- ৩৫৮/৫৪৪৩, বেড নং- এক্স-৩৬, তারিখ: ১৫/০৯/২০২৬।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাদ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com