বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে সবুজ সেবার উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা‎‎‎‎​ লালমনিরহাটে ‘Clean & Green Monday’ কর্মসূচির উদ্বোধন অভাবের সংসারে জমজ সন্তানের জন্ম, দুধ কেনার টাকা নেই দিনমজুর বাবার! লালমনিরহাটে তুহিনকে ঘিরে মা’দক কারবারের অভিযোগ! জনমনে উঠেছে নানান প্রশ্ন টাঙ্গাইল থেকে লালমনিরহাটে ছুটে এলেন মানবিক সোহেল: বদলে গেল আব্দুল আওয়ালের জীবন লালমনিরহাটে সারের দাবিতে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক ফুটফুটে জমজ দুই ছেলের মুখে অন্ন তুলে দিতে অসহায় পিতা লালমনিরহাট সীমান্তে ১৭ কেজি গাঁজাসহ ইজিবাইক আটক গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২,আহত ৩ জন।
লালমনিরহাটে ‘Clean & Green Monday’ কর্মসূচির উদ্বোধন

লালমনিরহাটে ‘Clean & Green Monday’ কর্মসূচির উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটকে পরিচ্ছন্ন ও সবুজ জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একযোগে পুরো জেলায় ‘Clean & Green Monday’ কর্মসূচির সূচনা হয়েছে। আজ সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলুর দিকনির্দেশনায় জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান। উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের সাথে নিয়ে সরাসরি বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং গাছের চারা রোপণ করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলাজুড়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজ পরিবেশ গঠনে এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছে সংশ্লিষ্টরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com