সাহাজুদ্দিন সরকার, গাজীপুর জেলা প্রতিনিধি:: আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহম্মেদের সমর্থনে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ আগষ্ট পৌর ৯ নং ওয়ার্ড সফিপুর বাজারের সাহাজ মার্কেট এলাকায় আয়োজিত এ সভায় সর্বস্তরের জনসাধারণ ও নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে, মেয়র পদপ্রার্থী সাইজুদ্দিন আহম্মেদ বলেন, “কালিয়াকৈর পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং অবহেলিত এলাকাগুলোর ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার উন্নয়ন সাধন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।” তিনি নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, সফিপুর বাজার সমিতির, সাধারণ সম্পাদক, মোঃ নাজমুল হোসেন মন্ডল, এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবকদল সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী, যুবনেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা সাইজুদ্দিন আহম্মেদের অতীত বর্তমান সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাকে মেয়র হিসেবে বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,৯ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি, সফিপুর বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, রাসেল আহম্মেদ।

গাজীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক,
জুলফিকার জনি।পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক, রিয়াজ উদ্দিন, আব্দুল বারেক,সফিপুর বাজার কমিটির মেম্বার, ফজলুল হক মৃধা,কোষাধ্যক্ষ মাসুদ গাজীপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, শাহীন আলম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মনির বাবু, কালিয়াকৈর উপজেলা যুবদলনেতা, নজরুল ইসলাম, সহ বিএনপি অংগসংগঠনমূহের
নেতকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে কালিয়াকৈর পৌরবাসীর মঙ্গল কামনা করা হয়।
Leave a Reply