বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা থাকা জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির দখলকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।



‎বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ২ নম্বর স্কুল সংলগ্ন ৫ নম্বর ওয়ার্ড পণ্ডিত বাড়ির পাশের জমিতে এ ঘটনা ঘটেছে।

‎অভিযোগে ভুক্তভোগী মিজানুর রহমান জানান, এওয়াজপুর মৌজার জে.এল. নং-৮০, খতিয়ান নং-৫৯১ ও দাগ নং-১৯০৭-এর মোট ৯৪ শতাংশ জমি নিয়ে চরফ্যাশন সিনিয়র সিভিল জাজ আদালতে দে. নং-২৪৬/১২ মামলা চলমান রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও বৃহস্পতিবার ভোরে একই ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের মঞ্জু,
‎আলমগীর, বিলকিস বেগম, হোসেন রাকিব, মানসুর, হাফেজ, জাহাঙ্গীরসহ কয়েকজন ভোরের আঁধারে জোরপূর্বক জমিতে ধানের চারা রোপণ করেন।


‎তিনি আরও জানান, জমি নিয়ে মামলা আদালতে বিচারাধীন এবং আদালতের নিষেধাজ্ঞা বিদ্যমান থাকা সত্ত্বেও জমিতে চারা রোপণের ঘটনায় তিনি ক্ষুব্ধ। বিষয়টি তদন্ত করে আদালতের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মঞ্জু গংরা এলাকায় প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের জায়গা-জমি দখল, জমি নিয়ে বিরোধ সৃষ্টি এবং সাধারণ মানুষকে হয়রানি ও জুলুম করে আসছেন। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পান না।


‎অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মঞ্জু বলেন, আমরা ওই জমিতে কোনো ধানের চারা রোপণ করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। জমিতে ধানের চারা রোপণের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

‎এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহাম্মদ বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে জমিতে চারা রোপণ করতে কাউকে পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com