বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার
এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের

এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির ও সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভার পাশাপাশি এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সুন্দরগঞ্জ উপজেলা শাখা।

সুন্দরগঞ্জ সদর কোরানিয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মাওলানা আব্দুল আজিজের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তার জনসম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের কল্যাণে ভূমিকার কথা স্মরণ করেন তারা।

বক্তারা বলেন, মানুষের অধিকার ও কল্যাণে কাজ করতে গিয়ে মাওলানা আব্দুল আজিজ বিভিন্ন সময়ে রাজনৈতিক হয়রানি, কারাবরণ ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। বিগত সরকারের সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছিল বলেও তারা উল্লেখ করেন। এসব কারণে তাকে দীর্ঘ সময় পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন স্থানে অবস্থান করতে হয়েছে।

তারা আরও বলেন, প্রতিকূলতা ও নানা চাপের মধ্যেও মাওলানা আব্দুল আজিজ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। এ কারণে স্থানীয় মানুষের কাছে তিনি জনসম্পৃক্ত ও সমাজসেবী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহীন আলম, পৌর শাখার সভাপতি সুরুজ মিয়া, সুন্দরগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল-মামুন সজিব, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মাওলানা আব্দুল আজিজের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. এমদাদুল হক। মোনাজাত শেষে এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com