বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিনা টিকেটের যাত্রীদের দ্বারা রেল কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাটে বিজিবির অভিযানে ইস্কাপ সিরাপসহ আটক ২ আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা দীর্ঘ বিরতির পর সিলেটে করোনা শনাক্ত, আইসোলেশনে আক্রান্ত রোগী বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের নেতারা স্বামীকে ছেড়ে প্রেমিককে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন তরুণী মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ পঞ্চগড়ে আখ চুরি করতে এসে বাংলাদেশে আটক ভারতীয় নাগরিক
লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

রাসেল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাটে চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ আমন চাষিরা।​


সোমবার (১০ আগস্ট) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। কয়েক হাজার কৃষক মহাসড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।​ কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে সার সংগ্রহ করতে তাঁরা স্থানীয় “মাধু ভট্টাচার্য ডিলার পয়েন্টে” যান। সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কৃষকেরা প্রয়োজন অনুযায়ী সার পাননি। একপর্যায়ে চাহিদা না মিটিয়েই ডিলার পয়েন্টটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, যা কৃষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করে। চলতি মৌসুমে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারলে আমন উৎপাদনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে বাধ্য হয়ে রাজপথে নামেন তাঁরা।​


অবরোধের ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উভয় পাশে শত শত পাথর ও পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন আটকে পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।​ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ও থানা-পুলিশের একটি দল। প্রশাসন কৃষকদের দাবি শুনে আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সার সরবরাহের আশ্বাস প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে প্রায় দুই ঘণ্টা পর কৃষকেরা অবরোধ প্রত্যাহার করে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।​


কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কৃষকদের ক্ষোভের বিষয়টি প্রশাসন গুরুত্বের সাথে নিয়েছে। আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ডিলার কৃত্রিম সংকট তৈরি করলে বা অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com