বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন পৌর বিএনপির সভাপতি রুমিন ফারহানা কি ‘গুপ্ত আওয়ামী লীগার’? বাড়িতেই পর্ণ ভিডিও তৈরি; ৪ তরুণী উদ্ধার, স্বামী-স্ত্রী ও ছেলেসহ আটক ৫ নারী সহকর্মীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকারেই জীবিকা নির্বাহ বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১ রাজশাহী কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে চাঁদা দাবি ও বন্দি নির্যাতনের অভিযোগ দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি হবে- ক্রীড়া প্রতিমন্ত্রী। পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নিহতের অভিযোগ ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন পৌর বিএনপির সভাপতি

লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন পৌর বিএনপির সভাপতি

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের নিজস্ব অর্থায়নে নির্মিত একটি বাঁশের সাঁকোর উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খান। লাল ফিতা কেটে উদ্বোধনের এ আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

শুক্রবার (৭ আগস্ট) সকালে প্রায় ২০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে এটি সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, এলাকার একটি খালের ওপর দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী সেতু না থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছিল বাসিন্দাদের। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, নারী, বৃদ্ধ ও কর্মজীবী মানুষের চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে।

বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ না মেলায় এলাকাবাসী নিজেদের অর্থায়নে প্রায় ২০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করেন। নির্মাণকাজ শেষ হলে স্থানীয়দের উপস্থিতিতে সেটির উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিনের ভোগান্তি কমাতে সাঁকোটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এটি সাময়িক সমাধান। দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগও দাবি করেছেন তারা।

অন্যদিকে, বাঁশের সাঁকোতে লাল ফিতা কেটে উদ্বোধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা। কেউ এটিকে স্থানীয় মানুষের স্বেচ্ছাশ্রম ও উদ্যোগের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে দেখছেন। আবার কেউ একটি অস্থায়ী বাঁশের সাঁকোর উদ্বোধনে আনুষ্ঠানিকতার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com