বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে স’ন্ত্রাসবিরোধী আইনে মহিলা আওয়ামী লীগ নেত্রী মেহরুন নাহার মেরী গ্রে’প্তার রংপুরে মাদ্রাসার জমি বন্ধক দিয়ে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সাবেক এমপি সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা গ্যাস সংকটে চার দিনের ছুটিতে গাজীপুরের ৮০০ শিল্পকারখানা পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সরকারি বেতনভুক্ত গাড়ির চালককে ইউএনও’র ব্যক্তিগত ফিটনেস বিহীন গাড়িতে খাটানোর অভিযোগ কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে অতর্কিত হামলা শিকার সাংবাদিক সহ আহত ২ পুলিশ দেখে দৌড়, খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ করে দিল ছাত্রদল সরকারি তোলারাম কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ে নানা কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে শহরের শেরেবাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবার, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সাংবাদিকদের বলেন,জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দীর্ঘ আন্দোলন, নির্যাতন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রয়েছে। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, বিএনপি ও তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হবে।

পরে সরকারি অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,আহত জুলাই যোদ্ধা ফাতেমা আক্তার, আব্দুল্লাহ আল মাসুদ, শহীদ সাগরের বাবা নবিউল ইসলাম, এবং জুলাই যোদ্ধাদের প্রতিনিধি ফজলে রাব্বি ও মোকাদ্দেসুর রহমান সান।

সভায় জুলাই আন্দোলনের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং পঞ্চগড়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com