বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩ এবার গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর দ্বিতীয় বিয়ে নিবন্ধন নিয়ে বিতর্ক, কালিয়াকৈরের কাজী অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা পঞ্চগড়ে ২৭ বোতল ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু

পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:: পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালত ভবনের বারান্দায় একটি বেঞ্চে শুয়ে থাকা অবস্থায় ময়নুল হক (৫৯) নামে এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।


নিহত ময়নুল হক জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বারো আউলিয়া এলাকার বাসিন্দা। তিনি জমি-সংক্রান্ত একটি মামলার প্রধান আসামি হিসেবে আদালতে হাজিরা দিতে এসেছিলেন।

মামলাটির আইনজীবীর সহকারী আনোয়ারুল ইসলাম জানান, বিচারপতির পরিদর্শন কর্মসূচি থাকায় আদালতের কার্যক্রম শুরু হয়নি। এ সময় ময়নুল হক কিছুক্ষণ এজলাস কক্ষে বসেছিলেন। সেখানে তিনি একবার বমি করেন। পরে বাইরে এসে বারান্দার একটি বেঞ্চে শুয়ে পড়েন। দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে কাছে গিয়ে দেখা যায় তিনি আর সাড়া দিচ্ছেন না। পরে বিষয়টি পুলিশ ও পরিবারের সদস্যদের জানানো হয়।

পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিংহ বলেন, “আমরা দুপুরে লাঞ্চে যাওয়ার সময় তাকে ডাকার চেষ্টা করি। কোনো সাড়া না পেয়ে উপস্থিত লোকজন কাছে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।”

নিহতের ভাতিজা ফয়সাল কবির বলেন, “আমার চাচার কোনো পরিচিত অসুস্থতা ছিল না। মামলার তারিখ থাকায় তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে আদালতে গিয়েছিলেন। হঠাৎ তার মৃত্যুর খবর পেয়ে আমরা হতবাক।”

পঞ্চগড় আদালতের পরিদর্শক খান মো. শাহরিয়ার জানান, বেঞ্চে শুয়ে থাকা অবস্থায় তার কোনো সাড়া না পাওয়ায় দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে উপস্থিত অনেকের দাবি, তিনি আদালত প্রাঙ্গণেই মারা গেছেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুমন কুমার বণিক বলেন, “হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বলা সম্ভব হবে।”

এ ঘটনায় আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নুল হকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com