বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
সমুদ্র অথবা ব্রহ্মপুত্র: এন এইচ আশিক

সমুদ্র অথবা ব্রহ্মপুত্র: এন এইচ আশিক

সমুদ্র অথবা ব্রহ্মপুত্র
এন এইচ আশিক

চলো না ঘুরি সমুদ্রের তীরে,
মৃদু ঢেউয়ের শীতল জলে
ভিজে থাকুক দু’টি পায়ের নীরব স্বীকারোক্তি।
লোনা বাতাসে ভেসে যাক
জমে থাকা অব্যক্ত কিছু অনুভব
যাদের ভাষা ছিল না কখনো,
তবু ছিল গভীর উপস্থিতি।

 

আর যদি সমুদ্রযাত্রায়
সময় কিংবা দূরত্বে আটকে যায়,
তবে চলো ব্রহ্মপুত্রের কাছে
সে-ও তো জানে বহমান থাকার মানে।
সারারাত নৌকার ছাদে বসে
চেয়ে থাকি আকাশভরা নক্ষত্রে,

চাঁদের নরম আলোয়
ধুয়ে যাক সমস্ত ক্লান্তি আর অস্থিরতা।
কোনো প্রতিশ্রুতির প্রয়োজন নেই,
কোনো উচ্চারণেরও নয়
শুধু তুমি, আমি,
আর দু’জন মানুষের মাঝখানে
এক বিস্তৃত নীরবতার গভীর বোঝাপড়া।

শেষ রাতে হয়তো
হালকা কুয়াশা নেমে আসবে নদীর বুকে,
আর আমরা নিঃশব্দে বুঝে নেব
সব অনুভবের প্রকাশ শব্দে হয় না,
কিছু অনুভূতি শুধু পাশে থাকাতেই পূর্ণতা পায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com