বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
স্কুলের চাকরি, গরুর হাটে ব্যবসা! অফিস সহায়ককে ঘিরে তোলপাড় পে স্কেল ২০২৬: স্বস্তির বেতন, নাকি অর্থনীতির নতুন পরীক্ষা? আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত। লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ভজনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ, বিদায় নিলেন শিক্ষক আব্দুর রশীদ বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুল বুঝতে পেরে প্রাক্তন প্রধান শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের আকুতি: জেলা প্রশাসকের কাছে আবেদন পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৫ জনের মৃত্যু!

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৫ জনের মৃত্যু!

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের জয়দেবপুরের মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন। রোববার (৪ মে) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ মারা যায় ১০ বছর বয়সী শিশু তানজিলা। এর আগে দগ্ধ বাকি চারজনই মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।

দগ্ধদের মধ্যে ছিলেন— সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)। সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

ডা. শাওন বিন রহমান জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। একইদিন সকালে মারা যান পারভিন আক্তার।

এর আগে, গত শনিবার এক বছরের শিশু আয়ান মারা যায়। সোমবার (২৮ এপ্রিল) সকালে মারা যান সিমা আক্তার (৩০), যিনি ৯০ শতাংশ দগ্ধ হয়েছিলেন। আর মঙ্গলবার (২৯ এপ্রিল) মারা যান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা বেগম (৩০), যিনি ৯০ শতাংশেরও বেশি দগ্ধ হয়েছিলেন।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে জয়দেবপুরের মোগলখাল এলাকায় এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাত পৌনে ১১টার দিকে দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com