বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধ/র্ষণের অ’ভিযোগ, সদর হাসপাতালে চিকিৎসাধীন শহীদদের স্মরণে পঞ্চগড় পৌর ছাত্রদলের ব্যতিক্রমী কর্মসূচি, কবর জিয়ারত ও গাছ রোপণ কালিয়াকৈরে জমি দখল, গাছ কাটে ও প্রাণনাশের হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান:ইস্কাপ ও ভারতীয় গরু জব্দ ফরহাদ হোসেন আজাদের নামে ভুয়া ভিডিও-ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ৩২ কোটি ৭২ লাখ টাকার মাদক ধ্বংস করলো ৬০ বিজিবি কৃষকের চেকে ৫ লাখ টাকার অঙ্ক, কথিত সাংবাদিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ গাইবান্ধায় জলবায়ু সহনশীল পানি ও স্যানিটেশন প্রকল্পের যাত্রা শুরু গাইবান্ধা নিয়ে রংপুর-বগুড়ার টানাটানি, রংপুরের শিকড় ছাড়তে নারাজ গাইবান্ধা
চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি সাইফুলকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার তুলাতলী হাফেজ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ধলিয়া মুসলিম পাড়া এলাকার মো. ছাবেরের ছেলে।

র‍্যাব জানায়, গত ২৪ মে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার জয়নগর এলাকায় এক তরুণীকে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০২৫) অধ্যাদেশের ৯(৩) ধারায় দায়ের করা হয়।


মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন বিকেলে ছাগল আনতে গিয়ে ওই তরুণী আসামিদের কবলে পড়েন। পরে এক আসামি মোবাইল ফোনে অন্যদের ডেকে এনে তাকে পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলার পলাতক এক আসামি বাকলিয়া থানা এলাকায় অবস্থান করার খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com