বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ভূমিকম্পে কেঁপে উঠলো পুরো দেশ, উৎপত্তি যেখানে লালমনিরহাট সীমান্তে ৫০-৬০ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল পুরোহিতের দুই বছর পর বিদ্যালয়ে ফিরতেই প্রধান শিক্ষকের ওপর হামলা এনসিপির ফল উৎসবে হামলা,ছাত্রদল নেতাসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা যুবককে আটক করতে এসে ২ ভুয়া পুলিশ গ্রেপ্তার চরফ্যাশনে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু গাজীপুরে শ্রমিকদের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা লালমনিরহাটে গোসলে নেমে,ধরলার স্রোতে তলিয়ে গেল আপন দুই ভাই,উদ্ধার অভিযান অব্যাহত
বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

মনজু হোসেন,স্টাফ রিপোর্টর,পঞ্চগড়:: পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টার ঘটনার ৬৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে অবস্থান করছেন নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন।


জানা গেছে, শুক্রবার (৬ জুন) ভোর ৫টার দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বাধার মুখে তারা সীমান্তের জিরো লাইনে অবস্থান নিতে বাধ্য হন।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার থেকে কয়েক দফায় কোম্পানি কমান্ডার পর্যায় থেকে শুরু করে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিএসএফ এখন পর্যন্ত ওই ১০ জনকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে তারা দীর্ঘ সময় ধরে জিরো লাইনে মানবেতর জীবনযাপন করছেন।


সীমান্ত এলাকার চারপাশে পানি ও ফসলি জমির আইলে অবস্থান করছেন তারা। নিজেদের সুরক্ষার জন্য প্লাস্টিক দিয়ে অস্থায়ীভাবে ঘিরে আশ্রয় তৈরি করেছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের।

এদিকে জিরো লাইনে আটকে থাকা এসব নারী, পুরুষ ও শিশুকে এক নজর দেখতে সীমান্ত এলাকায় ভিড় করছেন হাজার হাজার মানুষ। পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী মানুষ বড়বাড়ি সীমান্তে ছুটে আসছেন। অনেকেই তাদের দুর্দশা দেখে সহানুভূতি প্রকাশ করছেন এবং দ্রুত মানবিক সমাধানের দাবি জানাচ্ছেন।

বিএসএফের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা বা পরিচয় যাচাই ছাড়াই এসব মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। তারা ভারতের না বাংলাদেশের নাগরিক, সেটিও স্পষ্ট নয়। মানবিক দৃষ্টিকোণ থেকে বিএসএফের উচিত তাদের প্রয়োজনীয় খাদ্য ও সহায়তার ব্যবস্থা করা এবং পরিচয় নিশ্চিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

স্থানীয়দের মতে, যদি তারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা উচিত। আর যদি তারা ভারতের নাগরিক হন, তাহলে বিএসএফের উচিত তাদের ফিরিয়ে নেওয়া। দীর্ঘ ৬৫ ঘণ্টা সীমান্তে আটকে থাকায় তাদের মানবিক সংকট আরও গভীর হয়েছে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা বিএসএফকে স্পষ্টভাবে জানিয়েছি, কোনো দেশের নাগরিককে অবৈধভাবে পুশইন করা যাবে না। এ বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।”

প্রতিবেদন লেখা পর্যন্ত সীমান্তের জিরো লাইনে অবস্থানরত ১০ জনের ভাগ্য অনিশ্চিত রয়ে গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com