বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ৭ বছরের শিশুকে হত্যা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর,ওসি ক্লোজড, আহত ১৮ পুলিশ পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন সুন্দরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে জোরপূর্বক ১১ বছরের শিশুকে ধর্ষণ ; আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ  কৃষি খাতে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস” লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম’রদেহ উদ্ধার ‎ ২৫ বছর পর্যন্ত ফুটবলই খেলেননি, স্পেনকে রুখে দেওয়া কে এই গোলরক্ষক? গোলের দেখা পেল না স্পেন, হট ফেভারিট স্পেনকে রুখে দিল পুচকে কেপ ভার্দে প্রাইভেট পড়তে বেরিয়ে রাঙামাটিতে স্কুলছাত্রী নিখোঁজ হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি , এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়
বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর

বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর

বিনোদন ডেস্ক: আপনি প্রায়শই সেলিব্রিটিদের এমন ভিডিও দেখেছেন, যেখানে তারা পাপারাজ্জিদের অনুরোধ করেন যেন ভিডিও বানানোর সময় তাদের শরীরের কোনো অংশে জুম না করা হয়। অনেক সেলিব্রিটি পাপারাজ্জিদের সঙ্গে আলাদাভাবে দেখা করেও সেই অনুরোধ করেছেন। সম্প্রতি বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, যেখানে দেখা যায় অভিনেত্রী পাপারাজ্জিদের বলছেন— ‘বেশি জুম করবেন না’।

সামাজিক মাধ্যমের কারিশমা কাপুরের সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এবং নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সেই ভিডিওটির কমেন্টবক্সে এক নেটিজেন লিখেছেন — এটা খুব দুঃখজনক যে, একজন মেয়েকে বলতে হচ্ছে যে, জুম করবেন না। আরেক নেটিজেন লিখেছেন— যদি একজন নারীকে এটা বলতে হয়, তাহলে আমাদের ভাবা দরকার যে, আমরা কতটা ভুল পথে যাচ্ছি। অন্য আরেক নেটিজেন লিখেছেন— আমার মনে হয় সব সেলিব্রিটিকে এমন লোক নিয়োগ করা উচিত, যারা পাপারাজ্জিদের সামনে তাদের পেছন থেকে কভার করবে, তাহলে হয়তো তারা বুঝবে যে এমনটি করা কতটা ভুল।

অভিনেত্রী কারিশমা কাপুর, টেরেন্স লুইস ও গীতা কাপুরকে শিগগিরই ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ সিজন ৫-এ বিচারক হিসেবে দেখা যাবে। সব বিচারক সেটের বাইরে পাপারাজ্জিদের জন্য পোজ দিচ্ছিলেন। কারিশমা কাপুরও পোজ দেন। ক্যামেরার সামনে থেকে সরে যাওয়ার আগে কারিশমা কাপুর পাপারাজ্জিদের সেই সতর্কবার্তা দেন।

উল্লেখ্য, নব্বই দশকের অন্যতম সফল অভিনেত্রী ছিলেন কারিশমা কাপুর। সবশেষ ২০২৪ সালের ‘মার্ডার মুবারক’-এ দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে। সেই সিনেমায় কারিশমা কাপুরের সঙ্গে পঙ্কজ ত্রিপাঠি, সারা আলি খান, বিজয় ভার্মার মতো অভিনেতারা ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com