বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল বিডিইআরএম লালমনিরহাট জেলা শাখার আয়োজনে, আলোচনা সভা অনুষ্ঠিত ‎ নবীর (সা.) অবমাননায় মৃত্যুদণ্ডের আইন চাইলেন এমপি হানজালা ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
হৃদরোগে আক্রান্ত হয়ে চরফ্যাশনে এসআই’র মৃত্যু 

হৃদরোগে আক্রান্ত হয়ে চরফ্যাশনে এসআই’র মৃত্যু 

হাসান লিটন, চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন সদর থানায় কর্মরত উপ-পরিদর্শক সাইফুল ইসলাম (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। 

শনিবার (২৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭ টার দিকে চরফ্যাশন থানায় দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পরেন। পরে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্ব পালনরত চিকিৎসক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানান। 

নিহত সাইফুল ইসলাম পটুয়াখালী জেলার আউলিয়াপুর ইউনিয়নের পূর্ব আউলিয়াপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মজিদ পেদার ছেলে। মৃত্যুকালে ছেলে জাহিদুল, মেয়ে লামিয়া ও স্ত্রী নাছিমা রেখে গেছেন। 

জানা যায়, সাইফুল ইসলাম ১৯৯৪ সালে উপ-পরিদর্শক পদে চাকুরীতে যোগদান করেন। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় তিনি দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০২১ সালে চরফ্যাশন থানায় যোগদান করে প্রায় ৫ বছর চাকরি করে আসছেন। 

চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন,  সাইফুল ইসলাম চরফ্যাশন থানায় দায়িত্ব পালনরত অবস্থায় ইফতার শেষে নামাজ আদায় করে নিজ কক্ষে যান এবং নিজের ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন গ্রহণ করেন। এর কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।  

জরুরি বিভাগে কর্তব্যরত ডা. হাসান মাহমুদ বলপন, হাসপাতালে আনার চিকিৎসারত অবস্থায় কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com