বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস সেলিম রেজা, নিরাপত্তায় স্বস্তি কঞ্চিবাড়িবাসীর শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও বাকি ২ দাবিতে অনড় সিজেপি নেতা অভিজিৎ টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
বাবার নামে ঠিকাদারী লাইসেন্স, যা বললেন আসিফ মাহমুদ

বাবার নামে ঠিকাদারী লাইসেন্স, যা বললেন আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট:: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া’র পিতা বিল্লাল হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠিকাদারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বিষয়টি সামনে এনেছেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ‘মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের ঠিকাদারি লাইসেন্সের ছবি পোস্ট করেন। ছবির বর্ণনায় তিনি লিখেছেন, এটি উপদেষ্টার পিতার নামে এলজিইডি’র তালিকাভুক্ত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স।

সাংবাদিকের তথ্য অনুযায়ী, লাইসেন্সটি চলতি বছরের ১৬ মার্চ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী কর্তৃক ইস্যু করা হয়।

বিষয়টি জানতে সাংবাদিক জুলকারনাইন উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করলে, প্রথমে তিনি এ বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তীতে সময় নিয়ে বিষয়টি যাচাই করে তিনি জানান, লাইসেন্সটি সত্য, তবে তার জ্ঞাতসারে এটি করা হয়নি।

তিনি আরও বলেন, “স্থানীয় এক ঠিকাদার আমার শিক্ষক পিতাকে এই লাইসেন্স করতে প্ররোচিত করেন। তবে এ লাইসেন্স ব্যবহার করে কোনো কাজ করা হয়নি।”

এ ঘটনায় স্থানীয় মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বিষয়টিকে স্বজনপ্রীতির ইঙ্গিত হিসেবে দেখলেও, উপদেষ্টার দাবি—এটি ব্যক্তিগতভাবে একটি অনাকাঙ্ক্ষিত উদ্যোগ, যার সঙ্গে তিনি জড়িত নন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com