বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাড়িতে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ চাইতে গিয়ে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ, উল্টো মামলা সাভারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ লালমনিরহাটে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার বরগুনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার পঞ্চগড়ে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ৪ মাসের অন্তঃসত্ত্বা মাদকের নেশায় পশু’তে রূপ, মস্তিষ্কে ঘটে বড় ধরনের পরিবর্তন অনলাইন-অফলাইনে জালনোট বিক্রি, ঈদ ঘিরে বেপরোয়া মৌসুমি অপরাধীরা কথায় জিরো টলারেন্স, বাস্তবে নেই, ভয়ংকর অপরাধের পেছনে মাদকাসক্তি
পারভেজ হত্যার মূল আসামি যেভাবে গ্রেফতার হলো গাইবান্ধা থেকে

পারভেজ হত্যার মূল আসামি যেভাবে গ্রেফতার হলো গাইবান্ধা থেকে

রাশেদুল ইসলাম রাশেদ: রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে র‍্যাবের মিডিয়া বিভাগ।

মেহরাজ আলোচিত এই হত্যাকাণ্ডের এক নম্বর আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

এ ঘটনায় জড়িত তিন ছাত্রকে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টি থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই ছাত্রীকেও বহিষ্কার করা হয়।

এর আগে সোমবার ভোরে খুলনার তেরখাদা বিল দুরিয়া গ্রামের মাহবুবুর রহমানের ছেলে আল কামাল শেখ ওরফে কামাল (১৯), ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর (বালুর পুকুরপাড়া) গ্রামের লাল মিয়ার ছেলে আলভী হোসেন জুনায়েদ (১৯) ও জামালপুর জেলার সরিষাবাড়ী যোগাদহ গ্রামের সুলাইমান শেখের ছেলে আল আমিন সানিকে (১৯) গ্রেফতার করা হয়েছে। তাদের সবাইকেই মহাখালী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গত রোববার বিকেলে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়। পরে রাতেই সেই ঘটনায় বাদী হয়ে তার ফুফাতো ভাই আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় মেহেরাজসহ চারজনকে গ্রেফতার করা হলো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com