বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০ ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নামালেন প্রধান শিক্ষক, অনুমতির দাবিকে ‘মিথ্যা’ বলছে প্রশাসন নামাজ পড়তে চাইলে ভারতে থাকা চলবে না, বাংলাদেশ বা পাকিস্তানে যান: বিজেপি মন্ত্রী পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
আদিতমারীর উপজেলার বটতলা বাজারে মাদরাসার জায়গা দখলের পায়তারায় হামলার অভিযোগ ‎

আদিতমারীর উপজেলার বটতলা বাজারে মাদরাসার জায়গা দখলের পায়তারায় হামলার অভিযোগ ‎

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

কেফায়েত উল্লাহ্,নিজস্ব প্রতিবেদক:: লালমনিরহাটের আদিতমারীর উপজেলার বটতলা বাজারে মাদরাসার জায়গা দখলের পায়তারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র আহত হওয়ার ঘটনায় আদিতমারী থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।


‎থানায় দায়েরকৃত এজাহার  সূত্রে জানা যায়, লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উত্তর গোবধা,বটতলা বাজার গ্রামের মৃত.আনোয়ার হোসেনের পুত্র মজিবর রহমান (৬০) এর পৈত্রিক সূত্রে পাওয়া স্থানীয় বটতলা বাজারে ১৩ শতাংশ জমি রয়েছে। উক্ত জমির উপরে মজিবর রহমান বিগত ২৫ বছর পূর্বে ১টি মাদ্রাসা নির্মাণ করেন। পরে,বিভিন্ন কারণে মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়। সেই সুযোগে  মাদ্রাসার জমির উপরে অবৈধভাবে কিছু দোকান ও ক্লাব ঘর গড়ে উঠে বলে উক্ত এজাহারে উল্লেখ রয়েছে।



‎এমতাবস্থায় গত ১০ নভেম্বর বিকাল ৪ টায় মজিবর রহমান পুনরায় মাদ্রাসাটি চালুর জন্য নতুন  ঘর উত্তোলনের কাজ শুরু করেন।
‎এতে,অবৈধ দখলদাররা মজিবর রহমানের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বাঁধা নিষেধ করেন। তাদের বাঁধা নিষেধ না মেনে কাজ চালিয়ে যাওয়ায় উত্তর গোবধা বটতলা বাজার এলাকার সিদ্দিক (৫০), মন্টু মিয়া (৬০), হবিবার রহমান (৬০), বাবু মিয়া (২২), জহুরুল ইসলাম (৪৫), রাহিনুর (৫০), সিরাজুল ইসলাম (৫০), আবু বক্কর সিদ্দিক (৫৫) গংরা হাতে লাঠি, সোটা, দা, বল্লম নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন।


‎এতে মজিবর রহমান বাঁধা দিলে তাকে এলোপাতাড়ি ভাবে মারপিটে শরীরের বিভিন্ন স্থানে ফুলা ছেলা জখম করেন। এমনকি গলা চিপে শ্বাষরুদ্ধে হত্যার চেষ্টা করে। পিতাকে বাঁচাতে পুত্র মাহবুব (৩৫) এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও এলোপাতাড়ি ভাবে মারপিট করেন। এতে পিতা ও পুত্রের আত্নচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যান বলে উল্লেখ রয়েছে উক্ত এজাহারে।

‎পরে,আহত পিতা ও পুত্রকে স্থানীয় লোকজন উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

‎আর এ ঘটনায় মজিবর রহমান বাদী হয়ে আদিতমারী থানায় উল্লেখিত ৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

‎মাদ্রাসার জমির উপরে দোকান ও ক্লাব ঘর নির্মাণকারী স্থানীয়রা বলেন, আমরা জায়গা কিনে নিয়ে দোকান ও ক্লাব ঘর করেছি। তাছাড়াও এ জায়গায় উপর একটি মাজার ও রয়েছে।



‎এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আকবর বলেন, এ সংক্রান্ত একটি এজাহার পেয়েছি।  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com