বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মধ্যরাত থেকে আঘাত হানতে পারে কালবৈশাখী, সারা দেশে বৃষ্টির সতর্কবার্তাa শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের কর্মসূচি ঘোষণা স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তেঁতুলিয়ায় কাজ ছাড়াই প্রকল্পের সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তা নীলফামারীতে পরিক্ষায় নকলের দায়ে তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২ কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও নেতা-কর্মীদের ধর্ষণের শিকার হয়ে ১২ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত মাদরাসা শিক্ষক
তালাকের পর নারীদের নজরে হিরো আলম, মেসেঞ্জারে বিয়ের প্রস্তাবের বন্যা

তালাকের পর নারীদের নজরে হিরো আলম, মেসেঞ্জারে বিয়ের প্রস্তাবের বন্যা

বিনোদন ডেস্ক: আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ফের আলোচনায়। সম্প্রতি স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেওয়ার পর নতুন করে শুরু করেছেন নিজের জীবন। আর এই নতুন শুরুর ঘোষণা দিয়েই নারীদের নজর কাড়ছেন তিনি।

হিরো আলম নিজেই জানিয়েছেন, তালাক দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে মেসেঞ্জারে তাকে ঘিরে নারীদের আগ্রহ বেড়েছে ব্যাপকভাবে।

তিনি বলেন, রিয়া মনিকে তালাক দেওয়ার পর মেসেঞ্জারে প্রবেশ করাই মুশকিল হয়ে গেছে। অসংখ্য নারী আমাকে ম্যাসেজ করছেন, বিয়ের প্রস্তাব দিচ্ছেন। আমি এই ভালোবাসা ও আগ্রহকে সম্মান করি।

তবে এত প্রস্তাবের মাঝেও আবেগে ভেসে যাচ্ছেন না তিনি। বরং পরবর্তী বিয়ে নিয়ে ভাবছেন অনেক পরিপক্বভাবে।

হিরো আলম জানান, আমি বিয়ে করতে চাই, তবে হুটহাট করে নয়। এবার স্থির হয়ে, ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিতে চাই। আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি বাস্তবতা বুঝে সম্পর্ককে এগিয়ে নিতে পারবেন। কারণ আমি চাই আমার সন্তানেরা একটি সুন্দর পরিবেশে বড় হোক।


 
এদিকে মৌখিকভাবে তিন তালাক দেওয়ার পর রিয়া মনির সম্পর্কে হিরো আলম বলেন, রিয়া মনি আমাকে খুন করতে চেয়েছিল। সে পরকীয়া করেছে। আজ তাকে তালাক দিয়েছি। এজন্য দুধ দিয়ে গোসল করে আমি নতুনভাবে নিজেকে শুদ্ধ করছি।

হিরো আলম জানান, ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল। কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের কাগজ পাবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com