বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাড়িতে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ চাইতে গিয়ে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ, উল্টো মামলা সাভারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ লালমনিরহাটে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার বরগুনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার পঞ্চগড়ে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ৪ মাসের অন্তঃসত্ত্বা মাদকের নেশায় পশু’তে রূপ, মস্তিষ্কে ঘটে বড় ধরনের পরিবর্তন অনলাইন-অফলাইনে জালনোট বিক্রি, ঈদ ঘিরে বেপরোয়া মৌসুমি অপরাধীরা কথায় জিরো টলারেন্স, বাস্তবে নেই, ভয়ংকর অপরাধের পেছনে মাদকাসক্তি
গাইবান্ধায় বেহাল সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাইবান্ধায় বেহাল সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি : আমাদের একটাই দাবি, দ্রুত রাস্তা সংস্কার চাই”—এই দাবিকে সামনে রেখে গাইবান্ধার সচেতন এলাকাবাসী আজ রোববার সকাল ১১টায় এক মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনটি অনুষ্ঠিত হয় বাঁধের মাথা (নতুন ব্রিজ) থেকে কাউন্সিলের বাজার পর্যন্ত সড়কের দীর্ঘদিনের অব্যবস্থাপনার প্রতিবাদে।

দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকায় গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গর্তে ভরা রাস্তার কারণে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ হাজারো পথচারী ও যানবাহনের চালকরা। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুনবী টিটুল, খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানসহ নানা শ্রেণি-পেশার মানুষ।


বক্তারা জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। জনগণের প্রাণের দাবি—এই গুরুত্বপূর্ণ রাস্তাটির দ্রুত সংস্কার।

“রাস্তা চাই, ভোগান্তি না”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া সকলেই জোর দাবি জানান, অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com