বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ। ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকির পর অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যুবদল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে নির্ধারিত দামেই কৃষকের হাতে মিলছে ইউরিয়া সার তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু জগদল বাজারে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগ, অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান মৃত্যুর দাবি গাজীপুরের কোনাবাড়ী ১২ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড।
চলতি বছরের আট মাসে ধর্ষণের শিকার ৩৯০ কন্যাশিশু

চলতি বছরের আট মাসে ধর্ষণের শিকার ৩৯০ কন্যাশিশু

ডেস্ক রিপোর্ট::চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ৩৯০ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। হত্যার শিকার হয়েছে ৮৩ শিশু, অপহরণ ও পাচার করা হয়েছে ৩৪ শিশুকে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এসব তথ্য জানিয়েছে।


আজ শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দেশের কন্যাশিশুর পরিস্থিতি পর্যবেক্ষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। কন্যাশিশুর পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে সংশ্লিষ্টরা জানান, কন্যাশিশু যৌন হয়রানি গত বছরের চেয়ে দ্বিগুণ। যা ভীষণ উদ্বেগজনক।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের আট মাসে ৩৪ শিশু অপহরণ ও পাচারের শিকার হয়েছে। এর মধ্যে ১৮ জন কন্যাশিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই সময়ে ৮৩ জন কন্যাশিশু হত্যার শিকার হয়েছে এবং ৫০ জন কন্যাশিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। আত্মহত্যা করেছে ১০৪ জন শিশু। এ ছাড়া ৫৪ কন্যাশিশু যৌন হয়রানির শিকার হয়েছে।

সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, ‘নারীদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। নারীদের অধিকার সম্পর্কে জনমত সৃষ্টি করতে হবে। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এই ঘটনায় মূলত নারী রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে। কেউ জয়ী হয়নি। পুরুষতন্ত্র জয়ী হয়েছে।’

বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘শিক্ষা থেকে নারীদেরকে দূরে রাখার বিষয়ে বিভিন্ন ব্যক্তি ও বিভিন্ন মহল থেকে এখন যা বলা হচ্ছে, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com