বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার। ধর্ষণকারী ক্লিনিকের পরিচালককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ লালমনিরহাটে ১১ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার কালিয়াকৈরে ফুটওভার ব্রিজ নির্মানের দাবীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদণ্ড-বাবা-মায়ের ৫ বছর করে কারাদণ্ড পঞ্চগড়ে ১৫ বছর ধরে পাখির কিচিরমিচিরে মুখর নাজিরপাড় মোট ৯টি বিয়ে করেছেন চরমোনাইপন্থী বক্তা, নেই কাবিননামা-রেজিস্ট্রেশন, আদালতে মামলা ৫ম স্ত্রীর মায়ের মৃত্যুবার্ষিকীর দিনে যুবকের হাত বিচ্ছিন্ন ও গলা কাটা মরদেহ উদ্ধার
লালমনিরহাটে  “স্বুস্বাস্থের জন্য পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লালমনিরহাটে  “স্বুস্বাস্থের জন্য পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মামুনুর রশিদ, লালমনিরহাট :: লালমনিরহাটে  “স্বুস্বাস্থের জন্য পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার  ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে অংশ নেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান বারটান আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জ রংপুর ড. ছাদেকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন লালমনিরহাট ডা: মো: আব্দুল হাকিম।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান), কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইখুল আরেফিন।

বারটান এর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে প্রবন্ধ উপস্থাপক জানান, খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে জনগণের পুষ্টি স্তর উন্নয়নের লক্ষ্যে কাজ করে বারটান। পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বারটান কৃষক-কৃষাণী, বস্তিবাসী, বিদেশগামী শ্রমিক, গার্মেন্টস কর্মী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, পুরোহিত, ইমাম, স্থানীয় পর্যায়ের সমাজকর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকে।

এছাড়াও সুস্বাস্থ্যের জন্য খাদ্যাভ্যাস বিষয়ক আলোচনা করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান বারটান আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জ রংপুর। সেমিনারে সরকারি বেসরকারি কর্মকর্তা – কর্মচারী, ইমাম মুয়াজ্জিনদের প্রতিনিধি, সুশীল সমাজের নাগরিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমনিরহাটে  “স্বুস্বাস্থের জন্য পুষ্টি শীর্ষক বারটান এর সেমিনার অনুষ্ঠিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com