বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল বিডিইআরএম লালমনিরহাট জেলা শাখার আয়োজনে, আলোচনা সভা অনুষ্ঠিত ‎ নবীর (সা.) অবমাননায় মৃত্যুদণ্ডের আইন চাইলেন এমপি হানজালা ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
গণ অধিকার পরিষদ, জামায়াত ঘুরে এনসিপিতে, অবশেষে অব্যাহতি

গণ অধিকার পরিষদ, জামায়াত ঘুরে এনসিপিতে, অবশেষে অব্যাহতি

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: গণ অধিকার পরিষদ এবং জামায়াতের যুব সংগঠন ঘুরে অবশেষে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া সুন্দরগঞ্জের আজিজুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা এনসিপির দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে দলের যাবতীয় কর্মকাণ্ড থেকে সাময়িক বিরত রাখা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ মুঠোফোনে বলেন, “আজিজুর রহমান দিনদিন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু জবাব না পাওয়ায় অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভবত অন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই তিনি আমাদের দলে যোগ দিয়েছিলেন।”

 

জানা গেছে, আজিজুর রহমানের রাজনৈতিক জীবন শুরু করেন গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদের সুন্দরগঞ্জ উপজেলার সমন্বয়কারী হিসেবে। পরে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব বিভাগের দহবন্দ ইউনিয়ন শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।

এসব বিষয়ে আজিজুর রহমান সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমাকে দলের কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আমি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সব কিছু পরিষ্কার করব।” তিনি আরো জানান, এনসিপিতে যোগদানের আগে তিনি গণ অধিকার পরিষদ ও জামায়াতের যুব বিভাগে দায়িত্ব পালন করেছিলেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, “একাধিক রাজনৈতিক সংগঠন ঘুরে এনসিপিতে যোগ দেওয়া এবং এরপর দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ—এ ধরনের ঘটনা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ভাবমূর্তির জন্য মারাত্মক সংকেত হিসেবে ধরা হয়।”

 

প্রবা/ আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com