বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
‎পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত গরু ব্যবসায়ীর লাশ নিয়ে গেছে ভারতীয় বিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষকদের কর্মসূচি; বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও দ্বিতীয় স্ত্রীর মিথ্যা মামলায় হয়রানির শিকার নুরে আলম বেপারি জুলাই আদর্শিক জাগরণের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে লড়াই শিখিয়েছে: জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ ফেসবুকে মাহিরুলে মুখোশ উম্মোচন! ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট ১৬ কোটি টাকার টার্মিনালে মাদকাসক্তদের আড্ডাখানা লালমনিরহাটে ভোগদখলীয় জমি জবরদখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ (জকসু) নির্বাচনে রংপুর বিভাগের একমাত্র ছাত্রদল সমর্থিত প্রার্থী লালমনিরহাটের আজিজুল হাকিম আকাশ গ্রেড উন্নীতকরণে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস অবস্থান ধর্মঘট
গাইবান্ধায় বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ!

গাইবান্ধায় বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ!

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বিয়ের রাতেই স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন নববধূ। আহত স্বামীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার স্থানীয়দের বরাত দিয়ে বলেন শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে। আহত নজরুল ইসলাম (২৫) ওই গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে। নববধূ মোরশেদা আক্তার (২০) পলাশবাড়ী উপজেলার রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, সামাজিকভাবে বিয়ের পর রাতেই নববধূকে শ্বশুরবাড়িতে তোলা হয়। বাসর ঘরে অবস্থানকালে হঠাৎ মোরশেদা আক্তার স্বামী নজরুলের গোপনাঙ্গে ব্লেড চালান। তার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খোর্দ্দকোমরপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান নওশা আকন্দ বলেন, “বাসর রাতে এ ধরনের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। বিষয়টি মেয়ে পক্ষ ও পুলিশকে জানানো হয়েছে।”

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com