বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোরবানির হাটে নজর কাড়তে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ জামিন পেয়ে খুন করতে এসে নিজেই খুন হলেন যুবলীগ নেতা অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে পটুয়াখালীর ৪ ছাত্রী নিখোঁজ ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার পঞ্চগড়ের আলোচিত এসপি মো. মিজানুর রহমান প্রত্যাহার কাউনিয়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, দুলাভাই গ্রেফতার
নামাজ শেষে দেখেন ভ্যান নেই, কাঁদছেন জাকির

নামাজ শেষে দেখেন ভ্যান নেই, কাঁদছেন জাকির

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীর জাকির হোসেন, যার আয়ের শেষ সম্বল ছিল ব্যাটারিচালিত ভ্যান। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কর্ণঝোড়া বাজার জামে মসজিদের সামনে থেকে তার ভ্যানটি চুরি হয়। আয়ের শেষ সম্বলটি হারিয়ে বিপাকে তিনি।

স্থানীয়রা জানায়, বুধবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন জাকির হোসেন। মাগরিবের নামাজের আজান হলে কর্ণঝোড়া বাজারের জামে মসজিদে নামাজ আদায় করতে যান তিনি। নামাজ শেষে ফিরে এসে দেখন তার ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হয়ে গেছে।

কর্ণঝোড়া জামে মসজিদ কমিটির সদস্য গণমাধ্যমকে বলেন, নামাজ পড়ার পর এসে দেখি জাকির হোসেন কান্না করছেন। পরে জানতে পারলাম তার ভ্যানটি চুরি হয়েছে। জাকির হোসেনের কান্না দেখে খুব খারাপ লাগছিল। তাৎক্ষণিক আমরা অনেক খোঁজাখোজি করেও ভ্যানের সন্ধান পায়নি।

জাকির হোসেন বলেন, সিংগবরুণা মোড় থেকে দুই যাত্রী নিয়ে কর্ণঝোড়া বাজারে যাই। বাজারে পৌঁছার আগে মাগরিবের নামাজের আজান দেয়। তাই জামাতের সঙ্গে নামাজ আদায় করতে যাত্রী নামিয়ে তাড়াহুড়ো করে মসজিদে যাই। নামাজ শেষে এসে দেখি ভ্যান নেই। স্থানীয় মুসল্লিদের সঙ্গে নিয়ে অনেক খুঁজেও আর ভ্যান গাড়ি পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পরিবারের পাঁচ সদস্য নিয়ে অভাব-অনটনে সংসার চালাচ্ছিলাম। পরিবারের খরচ জোগাড় করতে উপার্জনের অন্য কোনো মাধ্যম না থাকায় গাভি বিক্রির ৪০ হাজার টাকা নগদ পরিশোধ করি। আর কিস্তিতে গড়খোলা বাজার থেকে ৯৬ হাজার টাকা দিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি নিয়েছিলাম। এটার আয় দিয়ে কিস্তি পরিশোধের পাশাপাশি আমার সংসার চলছিল। কিন্তু ভ্যানটি চুরি হওয়ায় আমার রোজগারের পথ বন্ধ হয়ে গেল। এখনও কিস্তির প্রায় ১০ হাজার টাকা বাকি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, বিষয়টি জেনেছি। রাতে ওই এলাকায় পুলিশ গিয়েছিল। আমাদের আইনি ব্যবস্থা চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com