বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
পঞ্চগড়ে উত্তরা গ্রীণ টি কারখানার চেয়ারম্যান ও পরিচালক হাজতে

পঞ্চগড়ে উত্তরা গ্রীণ টি কারখানার চেয়ারম্যান ও পরিচালক হাজতে

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের সাবেক শিক্ষা অফিসারসহ উত্তরা গ্রীণ টি কারখানার চেয়ারম্যান ও একজন পরিচালককে হাজতে পাঠিয়েছেন আদালত।বুধবার (৩ সেপ্টেম্বর) পঞ্চগড় আমলী আদালত-১ এর বিচারক এই আদেশ দেন, বলে নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান রাশেদ।


 
তিনি বলেন,আসামীদের নামে সমন জারীর পর দীর্ঘ সময় আদালতে হাজীর না হওয়ায়, গ্রেফতারি পরোয়ানা জারী হয়।আজকে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে, বিচারক জামিন না মঞ্জুর করে হাজতে পাঠানোর আদেশ দেন।তাদের বিরুদ্ধে ৪০৬,৪২০ ও ৫০৬ ধারাসহ বিভিন্ন অভিযোগ ছিল।

মামলার নথি সূত্র জানা যায়,চলতি বছরের জুলাই মাসে উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক আব্দুর রাজ্জাক,বাদী হয়ে বিজ্ঞ আদালতে ছয়জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।মামলার অভিযোগে বলা হয়েছিল অবৈধভাবে কারখানা পরিচালনা,অর্থ আত্মসাত অন্য পরিচালকদের বঞ্চিত,নিয়মবহির্ভূতভাবে চা কারখানা ভাড়া দেওয়া।

আসামীরা হলেন,উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আইরিন পারভীন,তার স্বামী পঞ্চগড়ের সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিন,তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোহাম্মদপুর এলাকার ব্লক-এ ১/১২ ইকবাল রোডের বাসিন্দা।কারখানাটির একজন পরিচালক শাহ আলম মিঠু (৪৬)।তিনি রংপুর কতোয়ালী উপশহর উত্তরা কেল্লবন্দ এলাকার মকবুল হোসেনের ছেলে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com