বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমী কারাগারে চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ‎লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ‎ তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা তিস্তার পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত, ৮ হাজার পরিবার পানিবন্দী তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, আট দিনেও মেলেনি খোঁজ; বাবা-মায়ের আহাজারি ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক আর্জেন্টিনার খেলা দেখার সময় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে আহত ২০
‎স্ত্রী ও সন্তানকে খুনের দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড

‎স্ত্রী ও সন্তানকে খুনের দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক: স্ত্রী ও সন্তানকে হত্যা করার দায়ে ভোলার চরফ্যাশনের আলোচিত জোড়া খুন মামলায় স্বামী ও দেবরকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।



‎বুধবার (৩ সেপ্টেম্বর) চরফ্যাশন চৌকি আদালতে এ রায় ঘোষণা করেন ভোলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইন।

‎দণ্ডপ্রাপ্তরা হলেন— নিহত জাহানারা বেগমের স্বামী মো. মাহবুব আলম ও দেবর মো. ইব্রাহিম। তবে মামলার অপর আসামি মো. মন্নান মাঝিকে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

‎মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর রাতে পূর্ব বিরোধের জেরে স্ত্রী জাহানারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন স্বামী মাহবুব আলম ও দেবর ইব্রাহিম। এ সময় ঘটনাটি দেখে ফেলায় তাদের আট বছরের শিশু সন্তান আবিরকেও হত্যা করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেওয়া হয়।

‎স্থানীয়রা পরে মা–ছেলের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহত জাহানারার পিতা মো. সৈয়দ আলী চৌকিদার বাদী হয়ে চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

‎আদালের বিচারক শওকত হোসাইন বলেন, এটি শীতল মাথায় সংঘটিত একটি নৃশংস জোড়া খুন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

‎রায় ঘোষণার সময় আদালতকক্ষে নিহতদের স্বজনদের কান্না ও স্বস্তির মিশ্র আবেগ ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের অপেক্ষার পর তারা ন্যায়বিচার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।



‎চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরন বলেন, অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। ন্যায়ের ভিত্তিতেই সাজা দেওয়া হয়েছে। এতে নিহত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত হলো।

‎তিনি আরও জানান, রায় ঘোষণার পর বিচারক মো. শওকত হোসাইনকে আদালতের সকল আইনজীবী ধন্যবাদ জানান। তাদের মতে, দীর্ঘদিনের আলোচিত এই মামলায় আদালত সাহসী ও সঠিক রায় দিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com